একাত্তর বাংলাঃ কুমিল্লায় বাসে পেট্রোল বোমা হামলায় ৮জন নিহতের মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্ত জানান আদালত।
গেল রোববার সকালে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহর আদালতে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে খালেদা জিয়াকে গ্রেফতারের আবেদন জানান। তারই প্রেক্ষিতে আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
আদালতের পিপি জানান, ‘হাজিরা পরোয়ানা’ বাতিল এবং বেগম জিয়ার জামিন চেয়ে আবেদন করেছিলেন তার আইনজীবীরা। জামিনের বিরোধিতা করে গ্রেফতার পরোয়ানা জারির আবেদন করে তারা।
২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃওরা। এতে ৮ যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন।
পরে এ ঘটনায় চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য এবং জামায়াত নেতা ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামি করে ৫৬ জনের নাম উল্লেখ ২০ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে মামলা দায়ের করা হয়।
মামলায় বেগম খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ৬ নেতাকে হুকুমের আসামি করা হয়।

