‘বৃহত্তম’ মৌলিক সংখ্যা

Date:

একাত্তর বাংলাঃ এল নতুন ‘বৃহত্তম’ মৌলিক সংখ্যা!

মানুষের জানা বিশ্বের সবচেয়ে বড় মৌলিক সংখ্যার দাবীদার এখন নতুন একটি সংখ্যা আর এটি আবিষ্কার করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল মিসৌরি। একটি কম্পিউটারের সহায়তায় এই মৌলিক সংখ্যাটি খুঁজে বের করা হয়।

যেসব সংখ্যা শুধু ওই সংখ্যা আর ১ ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না সেগুলোই মৌলিক সংখ্যা। যেমন ২,৩,৫,৭ এগুলো মৌলিক সংখ্যা। কম্পিউটার এনক্রিপশনের ক্ষেত্রে এই মৌলিক সংখ্যাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

নতুন এই মৌলিক সংখ্যাটি ২ কোটি ২০ লাখেরও বেশি অঙ্ক বা ডিজিট বিশিষ্ট। যা এর আগের সর্ববৃহৎ মৌলিক সংখ্যার তুলনায় ৫০ লক্ষ অঙ্ক বেশি। নতুন এই মৌলিক সংখ্যা ভবিষ্যতে গণনার ক্ষেত্রে আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছে বিবিসি।

বিশ্বব্যাপী একটি বিশেষ ধরনের বৃহত্তর মৌলিক সংখ্যা খুঁজে বের করার প্রতিযোগিতা ‘গ্রেট ইন্টারনেট মারসিনি প্রাইম সার্চ’ (গিম্পস)-এর অংশ হিসেবে এই মৌলিক সংখ্যা আবিষ্কার করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়টি। সপ্তদশ শতাব্দীতে একজন ফরাসি সন্ন্যাসী এগুলো নিয়ে গবেষণার পর এই বৃহৎ মৌলিক সংখ্যাগুলোর নাম দেওয়া হয় ‘মারসিনি প্রাইম’।

নতুন আবিষ্কৃত এই মৌলিক সংখ্যা হচ্ছে ২^৭৪২০৭২৮-১। এর মানে হচ্ছে ২-এর এর ঘাত ৭৪২০৭২৮০ হওয়ার পর যে সংখ্যা পাওয়া যাবে তা থেকে ১ বিয়োগ করলেই পাওয়া যাবে কাঙ্খিত এই সংখ্যা। নতুন এই ৪৯ তম মারসিনি প্রাইম সংখ্যাই আবিষ্কার করেন ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল মিসৌরি’র ড. কার্টিস কুপার।

গিম্পস প্রকল্পটি ২০ বছরে ১৫টি মারসিনি প্রাইম বের করেছে। এখনও গবেষণা চালিয়ে যাচ্ছে তারা।

এই বড় মৌলিক সংখাগুলো কম্পিউটার এনক্রিপশনের জন্য অত্যন্ত জরুরি। এটি অনলাইন ব্যাংকিং, গোপন বার্তা এবং অনলাইন কেনকাটার মতো সেবাগুলো নিরাপদ করে। কিন্ত এক্ষেত্রে বর্তমানে যে এনক্রিপশন ব্যবহার করা হয়ে থাকে সেগুলো সাধারণত একশ’ অংকের মৌলিক সংখ্যা হয়ে থাকে। গিম্পস-এর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “ব্যবহারিক মূল্যের জন্য এই মৌলিক সংখ্যাগুলো এখন অনেক বড়।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান