একাত্তর বাংলাঃ ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আসাদ নামে পুলিশের এক উপপরিদর্শক আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ।
পুলিশ জানায়, মঙ্গলবার ১২টার দিকে গৌরিপুর শহরের জেলখানা মোড় এলাকায় দায়িত্ব পালন করছিলেন পুলিশের উপপরিদর্শক আসাদ।
এ সময় তাকে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে উজ্জল নামে এক দুর্বৃত্ত। গুরুতর অবস্থায় পুলিশের ওই কর্মকর্তাকে উদ্ধার করে গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
পরে অবস্থার অবনতি হলে, উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে, এখনো অভিযুক্ত উজ্জলকে আটক করতে পারেনি পুলিশ।

