আন্দোলন করতে পারবেন না, মাজাভাঙা দল আপনারা-নাসিম

Date:

একাত্তর বাংলাঃ আদালতের আদেশেই বেগম জিয়া কারাগারে আছেন, এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময়, বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেয়ার আহবান জানান স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় মোহাম্মদ নাসিম বলেন, গ্রামে চিকিৎসকদের জন্যে ভাল বাড়ি ও গাড়ির ব্যবস্থা করছি। তারা যেন গ্রামে থেকে সুবিধাগুলো পায়। চিকিৎসক ও রুগীর সুরক্ষার জন্যে আইন চূড়ান্ত করা হয়েছে। সবাই মিলে আমরা সুরক্ষা আইন করতে যাচ্ছি। ৯ মাস পরে নির্বাচন।

আমরা নির্বাচিত সরকার হিসেবে দেশে কাজ করে যাচ্ছি। যে যতই টকশো কথা বলেন না কেন নির্বাচিত সরকার ছাড়া দেশ চলতো না। শেখ হাসিনা নির্বাচিত বলেই আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি।

তিনি আরও বলেন, ‘একজন নেতা বলেছেন গ্রামের মানুষের শান্তি নাই। আমি বলি উনি গ্রামে কখনো যান নি। শহরের চেয়ে গ্রামের মানুষ শান্তিতে আছে। গ্রামের মানুষেরা চিন্তা করে আমরা যা পেয়েছি৮ তা ধরে রাখতে চায়। আগে আন্দোলন হয় না কেন! কারণ আন্দোলনের ব্যাপারে মানুষ ইন্টারেস্টেড নয়।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘আমাদের ভুল থাকতে পারে। মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক। ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ভুল থেকে শিক্ষা নিয়েই আমরা খালেদা জিয়ার দলকে বলছি বারবার আপনারা নির্বাচনে আসেন।’

এছাড়া তিনি আরও বলেন, ‘তারা বলে খালেদা জিয়াকে না ছাড়লে নির্বাচনে যাবেন না।  আরে আমরা কি খালেদা জিয়াকে আটকায় রাখছি নাকি। কোর্টের আদেশে খালেদা জিয়া জেলে। আমরাও জেলে ছিলাম। আন্দোলন করে আমাদের এবং শেখ হাসিনাকে ছাড়ায় নিয়ে আসা হয়েছে। আন্দোলন করতে পারবেন না, মাজাভাঙা দল আপনারা। আবার বড় বড় কথা বলেন।

আদালতে যেয়ে লড়াই করে বের করে আনেন না কেন। আপনাদের তো অনেক বড় বড় ব্যারিস্টার আছে। একজন ব্যরিস্টার বহুরূপী ব্যরিস্টার। এমন কোন দল নাই মওদুদ সাহেব করেন নাই। জামায়াত ইসলাম ছাড়া। ওটাই এখন বাকি আছে উনার। আজ স্পষ্ট ভাবে বলে গেলাম আমরা চাই খালেদা জিয়া মাঠে থাকুক। নির্বাচন করুক। আমরা খালি মাঠে খেলতে চাই না। খালি মাঠে খেলতে আর ভাল লাগে না। এইবার খেলেই গোল দিতে চাই ইনশাল্লাহ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান