একাত্তর বাংলাঃ লক্ষ্মীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে রামগঞ্জ উপজেলার পানিয়ালা উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার দাবি জানান।
গত ২৩শে মার্চ পশ্চিম নোয়াগাঁও এলাকা থেকে নিখোঁজ হয় শিশুটি। এর ৩ দিন পর ব্রাহ্মণপাড়া ঠাকুরবাড়ির পাশের একটি ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে জানান চিকিৎসক।

