একাত্তর বাংলাঃ ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর।
রোদেলা আভাতে ভরপুর ফ্রান্সের প্যারিসের অর্লি বিমান বন্দর।
রানওয়েতে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারওয়েজ( পিআইএ) বোয়িং ৭২০ বিমান দাঁড়ানো, বিমানটিতে ৭ বিমান-ক্রু রয়েছেন এছাড়া আরও রয়েছেন ২৭ যাত্রী।
হঠাৎ বিমানবন্দরের রেডিও তারবার্তায় একটা বার্তা আসে। যা দেখে চক্ষু চড়কগাছ অপারেটরের। বার্তার লেখাটি ছিল এরকম ‘পূর্ব পাকিস্তানের স্বাধীনতাকামী যুদ্ধরত মানুষ বিশেষ করে ভারতে আশ্রয়গ্রহণকারী শরণার্থীদের সাহায্যার্থে কিছু ঔষধ ওই বিমানটিতে তুলে পাঠাতে হবে। না হলে বিমান উড়িয়ে দেয়া হবে’। বার্তাটি যিনি পাঠিয়েছিলেন তার নাম জ্যঁ ক্যুয়ে।
এদিকে সঙ্গে সঙ্গে পুলিশ ছিনতাই করা বিমান সংলগ্ন টার্মিনাল এলাকা বন্ধ করে সাংবাদিক ও জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে দেয়।
পরমুহুর্তে জ্যঁ ক্যুয়ে আরেকটি বার্তা পাঠান ‘ফ্লাইট ৭১২ ছিনতাই করা হয়েছে এক কোটি বাঙালি শরণার্থীর জন্য, বাংলাদেশের যোদ্ধাদের জন্য নয়’।

