শিশু কন্যাকে ধর্ষণের দায়ে পিতার যাবজ্জীবন

Date:

উৎপল মহন্তঃ নিজের শিশু কন্যাকে ধর্ষণের দায়ে জামালপুরের শহরতলীর রবিউল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ১০ হাজার টাকা এবং অনাদায়ে আরো ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক রেজা মো. আলমগীর হোসেন এই রায় দেন।

মামলায় সূত্রে জানা গেছে, রশিদপুর গ্রামের রবিউল ইসলাম তার পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত শিশু কন্যাকে ৭/৮ দিন নিজ ঘরে ধর্ষণ করে। এতে একপর্যায়ে শিশুটি গর্ভবর্তী হয়ে পড়ে।

এমতবস্থায় ২০১৭ সালের ১৫ জুলাই এই ঘটনা জানাজনি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী রবিউলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পরে ওইদিন রাতেই শিশুর মা বাদী হয়ে জামালপুর সদর থানায় পিতা রবিউল ইসলামের বিরুদ্ধে একটি মামলা করেন।

প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মামলার তদন্তকারী অফিসার ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় রবিউলকে এই কারাদণ্ডাদেশ দেয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো আকরাম জানান, রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে এই রায়ে। একটি দৃষ্টান্ত স্থাপিত হয়েছে এই রায়ের মাধ্যমে। ভবিষ্যতে এরকম কাজে আর কেউ লিপ্ত হবেন না।

এই মামলায় আসামির পক্ষে কোনো আইনজীবী এজলাসে উপস্থিত ছিলেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান