উৎপল মহন্তঃ বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।
এরপর জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন,শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করা হয়। ডিসপ্লে ,কুচকাওয়াজ,মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,প্রীতি ফুটবল ম্যাচ,সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচিত্র প্রদর্শন ও আলোচনা সভার মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান সিদ্দিক।
অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার,বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মফিজ উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য নুরুল আমিন ফুরকান,মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খানঁ,উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল হামিদ,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ইউনুছ আলী,যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ,মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন,এন এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী, উপজেলা ইন্সটাক্ট্রর মহির উদ্দিন,শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, পৌর সচিব নুরুল আমিন,বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন,সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়নসহ বিভিন্ন রাজনৈতিক দল,সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

