সুমন ভৌমিকঃ মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক, গণতন্ত্র, সুশাসন, জঙ্গিবাদ, দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে সম্মিলিত সামাজিক আন্দোলন ময়মনসিংহ জেলার আয়োজনে বিভাগীয় শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ শনিবার ৯ ডিসেম্বর সকাল এগারোটায় ময়মনসিংহ টাউন হল মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে (শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বর) গাঙ্গিনার পাড়ে এসে শেষ হয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন পেশার লোকজন বর্ণাঢ্য আয়োজনে অংশ গ্রহণ করেন।
সম্মিলিত সামাজিক আন্দোলন ময়মনসিংহ জেলার সভাপতি আমিনুল হাসানের সভাপতিত্বে, সাধারন সম্পাদক স্বাধীন চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা লে.কর্ণেল (অব.) ড. শাহাব উদ্দিন, সহ-সভাপতি ইয়াজদানী কোরায়শী, এডভোকেট শিব্বির আহমেদ লিটন, সাংবাদিক মীর গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা বিমল পাল, সম্মিলিত সামাজিক আন্দোলন ময়মনসিংহ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক কবি অহনা নাসরিন, কবি সরকার আজিজ, সংস্কৃতিজন বজলুর রশিদ মন্ডল। এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি একেএম ফখরুল আলম বাপ্পী চৌধুরী, নিরাপদ সড়ক চাই ময়মনসিংহ শাখার সদস্য সচিব সাংবাদিক মাহমুদুল হাসান রতন, সম্মিলিত সামাজিক আন্দোলন ময়মনসিংহ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুর রহমান, অধ্যাপক আসিফ মিনহাজ সেতু, ভোরেরকন্ঠ ও একাত্তর বাংলা পোর্টালের ভারপ্রাপ্ত সম্পাদক সুমন ভৌমিক, সংস্কৃতিকর্মী সবুজ রহমান, বিশ্ব সাহিত্য কেন্দ্র ময়মনসিংহ-নেত্রকোণার ইউনিট ইনচার্জ এম রবিউল ইসলাম প্রমুখ।
২৯ ডিসেম্বর ২০১৭ সম্মিলিত সামাজিক আন্দোলনের চতুর্থ জাতীয় সম্মেলন সফল করার আহবান জানান বক্তারা।
ময়মনসিংহ জেলার আয়োজনে বিভাগীয় সম্মিলিত সামাজিক আন্দোলনের শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত
Date:

