চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার ০৯ ডিসেম্বর সকাল ১১টার সময় আর্ন্তজাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ়্য র্যালী শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা নির্বাহী কর্মকর্তা লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ আলহাজ¦ নজরুল ইসলাম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মওলানা সোলাইমান ফারুকী,এসি সহকারি কমিশনার (ভূমি)অমিত চক্রবর্তী,কৃষি কর্মকর্তা,লোকমান হোসেন মজুমদার,এডভোকেট তুষার সিংহ হাজারী। কামাল উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,গীতা রানী,খোরশেদা রোকেয়া,জাহাঙ্গীর আলম,মোহাম্মদ মাসুদ,আবদুল মন্নান প্রমুখ। এর আগে প্রধান অতিথি বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আয়োজিত সভায় ৪জন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
চন্দনাইশে দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
Date:

