একাত্তর বাংলাঃ খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, যারা বাংলাদেশের সঠিক ইতিহাস জানবে না তারা সুনাগরিক হতে পারে না।
শনিবার সকালে আমিনবাজারে মিরপুর মফিদ-ই-আম স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও নবর্নিমিত ভবন উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধাদের অর্জনকে শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
তিনি আরো বলেন, ‘যারা দেশের সংবিধান জানে না। তারা দেশের সুসন্তান না। সুসন্তান হতে হলে বাংলাদেশের জন্মের ইতিহাস জানতে হবে অবশ্যই। সেই জানানোর দায়িত্ব অভিভাবক শিক্ষকদের।’

