একাত্তর বাংলাঃ পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠিতা সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন বাগ্মী ও আপসহীন রাজনীতিবিদ হিসেবে সুপরিচিত।
বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি ইস্যুতে কিংবা পশ্চিমবঙ্গে বামফ্রন্টের বিপক্ষে তাঁর অনড় অবস্থান, অগ্নিমূর্তির প্রতিচ্ছবির কথায় মনে করে দেয়। তবে মাঝে মাঝে রসিক হতেও ভুলেন না এই নেত্রী, এবার সেটিই হয়তো মনে করিয়ে দিলেন সবাইকে।
সম্প্রতি বিধানসভায় মন্ত্রীসভার বৈঠকে শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে তাঁর মন্তব্য যথারীতি হাস্যরসের যোগান দিয়েছে। জানা গেছে, মন্ত্রীসভায় যোগ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ও শোভনের মুখোমুখি দেখা হয়ে যায়।
এসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, ‘কিরে শুধুই প্রেম করছিস, নাকি কাজও করছিস?’ এমন প্রশ্ন শুনে শোভন চট্টোপাধ্যায় কিংকর্তব্যবিমুড় হয়ে যান। নিজেকে কিছুটা স্বাভাবিক করে শোভন হতবাক কণ্ঠে বলেন, ‘আমি ওসব.. কিছু করি নাকি।’
শোভন চট্টোপাধ্যায় হয়তো মনে করেছিলো মুখ্যমন্ত্রীর রসিকপানা সেখানেই শেষ! কিন্তু মুখ্যমন্ত্রী এতটুকুতেই ছেড়ে দেবার পাত্র নন। অধিকাংশ মন্ত্রীরা যখন বৈঠকে আসেন তখন মততা ফের একই প্রশ্ন তোলেন। শোভন সেই একই সুরে একই উত্তর দেন।
মমতা বন্দ্যোপাধ্যায় তখন পাল্টা বলেন, ‘ঠিক আছে, সবার সামনে ভোট হোক। দেখি কতজন তোর পক্ষে কথা বলে।’
বিষয়টি এভাবে হাসিঠাট্টার মধ্যে শেষ হলেও উপস্থিত অনেকেই মনে করছেন মুখ্যমন্ত্রী যে শোভনের এখনকার কিছু কার্যকলাপে সন্তুষ্ট নন। সেই বার্তায় স্পষ্ট করে দিলেন।

