একাত্তর বাংলাঃ চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশ হওয়ার পর বাংলাদেশ অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হলেও সেগুলো মোকাবেলা করে লক্ষ্যে পৌঁছানোর সক্ষমতা বাংলাদেশের আছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
গতকাল (বৃহস্পতিবার) সিরডাপ অডিটরিয়ামে রপ্তানি পণ্য বহুমুখিকরণ এবং প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।
তিনি আরো বলেন, উন্নয়নশীল দেশ হলে, অনেক সুযোগ সুবিধা কমে যাবে। এজন্য উন্নত দেশগুলোর সাথে মুক্ত বাণিজ্য চুক্তি এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে জিএসপি প্লাস সুবিধা আদায়ের কাজ চলছে।
অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি, ২০২১ সালে ৬০ মিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে নতুন পণ্য ও বাজার সম্প্রসারণে সহযোগী শিল্পগুলোকে শক্তিশালী করার তাগিদ দেন।
উন্নয়নশীল দেশ হওয়ার অভিযাত্রা যেন টেকসই হয় এজন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো এবং দক্ষ মানব সম্পদ তৈরির পাশাপাশি উচ্চ মূল্যের গুনগতমানের পণ্য তৈরির আহবান জানান বক্তারা।

