ফৌজদারী মামলায় গ্যাড়াকলে পৌরসভার সচিব

Date:

ফৌজদারী মামলায় ঝিনাইদহ পৌরসভার সচিব মাসুম গ্যাড়াকলে !

ঝিনাইদহ প্রতিনিধিঃ ফৌজদারী মামলা থাকার কারণে ঝিনাইদহ পৌরসভার সচিব আব্দুল্লাহ আল মাসুম গ্যাড়াকলে পড়েছেন। তাকে যশোর থেকে ঝিনাইদহ পৌরসভায় বদলী করা হলেও বুধবার পর্যন্ত তিনি যোগদান করেননি।

ফৌজদারী মামলা মাথায় নিয়ে ঘুরছেন যশোর পৌরসভার বিদায়ী এই সচিব। তার বিরুদ্ধে শ্রাবনী রায় নামে এক হিন্দু নারী মামলা করেছেন।

পুলিশ রিপোর্ট আসা পর্যন্ত তিনি আদালত থেকে জামিন নিলেও যে কোন সময় মন্ত্রনালয়ের আদেশে সাময়িক বরখাস্ত হতে পারেন এমন কথাও শোনা যাচ্ছে।

এছাড়া তার বিরুদ্ধে আরেকটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন নির্যাতিতর পরিবার।

এদিকে ঝিনাইদহ পৌরসভার সচিব আজমল হোসেন প্রায় ১০ বছর পর যশোরে বদলী হয়েছেন। মঙ্গলবার তিনি যশোর পৌরসভায় যোগদান করেছেন। তবে ঝিনাইদহ পৌরসভা থেকেও তিনি রিলিজ হননি।

সচিব আব্দুল্লাহ আল মাসুমের নামে মামলা থাকায় ঝিনাইদহ পৌরসভাও তাকে গ্রহন করবে না বলে এমন আভাস পাওয়া গেছে। কারণ তিনি দায়িত্ব গ্রহনের পর সাময়িক বরখাস্ত হলে পৌরসভার কাজ অচল হয়ে যেতে পারে।

তিনি এখন আর যশোরেও ফিরতে পারছেন না। সেখানেও আরেকজন যোগদান করে ফেলেছেন। এই দোটানার মধ্যে তিনি পড়েছেন গ্যাড়াকলে।

তথ্য নিয়ে জানা গেছে, যশোর শহরের খাজুরা এলাকার এক হিন্দু মাহিলাকে ধর্ম মা বলে ওই পরিবারের সাথে সখ্যতা গড়ে তোলেন সচিব আব্দুল্লাহ আল মাসুম।

তারপর ওই মহিলার মেয়ে শ্রাবনী রায়ের কাছ থেকে চার লাখ টাকা ধার নেন। টাকা নিয়ে টালবাহানা করতে থাকলে শ্রাবনী রায় যশোর পৌরসভার মেয়রের কাছে বিচার দেওয়ার হুমকী দেন। এরপর সুযোগ বুঝে বাসায় ঢুকে পৌরসভার সচিব আব্দুল্লাহ আল মাসুম শ্রাবনী রায়কে দা দিয়ে কুপিয়ে জখম করেন।

এ নিয়ে তোলপাড় শুরু হয় যশোরে। মামলা হয় যশোর কতোয়ালী থানায়। দুই দিন আগে যশোর পৌরসভার মেয়রের প্রত্যায়নপত্র নিয়ে আদালত থেকে জামিন নিয়ে বদলী হন ঝিনাইদহে।

কিন্তু নারীর উপর পৌরসভার সচিব আব্দুল্লাহ আল মাসুমের নির্যাতন করার খবরটি আর চাপা থাকেনি। যশোর থেকে ঝিনাইদহ পৌরসভায় জানাজানি হয়ে পড়ে।

এতে অসস্তিতে পড়ে ঝিনাইদহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা।

বিষয়টি নিয়ে ঝিনাইদহ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান জানান, সচিব আব্দুল্লাহ আল মাসুম এখনো ঝিনাইদহ পৌরসভায় যোগদান করতে আসেননি। আর যোগদান করতে আসলেও তার বিরুদ্ধে ফৌজদারী মামলা থাকার কারণে আমরা গ্রহন করছি না বলে জানান।

বিষয়টি জানতে পৌরসচিব আব্দুল্লাহ আল মাসুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান