একাত্তর বাংলাঃ বকেয়া বেতন ভাতা পরিশোধের আশ্বাসে একমাস পর আন্দোলন প্রত্যাহার করেছেন বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। মেয়র ও জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের পর তারা এ ঘোষণা দেন।
মঙ্গলবার দুপুরে সার্কিট হাউজে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেন জেলা প্রশাসক, সিটি মেয়র, বিভাগীয় কমিশনার। বৈঠক শেষে সিটি মেয়র কর্মকর্তা-কর্মচারীদের দুই মাসের বকেয়া বেতন ভাতা দুই-একদিনের মধ্যে পরিশোধের আশ্বাস দেন। বাকি চার মাসের বকেয়া বেতন পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।
৬ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে গত ১৮ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতি শুরু করে সিটির কর্মকর্তা ও কর্মচারিরা। দাবি আদায় নিয়ে বেশ কয়েকবার মেয়রের সাথে বৈঠকও করেন তারা।

