একাত্তর বাংলাঃ ২৮১ জন যাত্রী নিয়ে বঙ্গোপসাগরে আটকা পড়া জাহাজ ‘এমভি মনিরুল হক’ নিরাপদে ফিরেছে
মঙ্গলবার সকালে ৭টার দিকে হাতিয়া নৌঘাটে ফিরিয়ে আনা হয় জাহাজ ‘এমভি মনিরুল হক’।
রাত ২টার দিকে জাহাজটিতে থাকা দ্বিতীয় ইঞ্জিন সচল হয়। ফলে কোনো সমস্যা ছাড়াই জাহাজটি নিরাপদেই ফিরে আসতে পেরেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ২৮১ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম-সন্দ্বীপ-হাতিয়া রুটে চলাচলকারী এমভি মনিরুল হক জাহাজটি বঙ্গোপসাগরে আটকা পড়ে।
তার আগে চট্টগ্রাম সদরঘাট থেকে বিকেলে জাহাজটি হাতিয়ার উদ্দেশে রওনা দেয়।

