একাত্তর বাংলাঃ আগামী ৩১ মার্চে গাজীপুর আর খুলনা সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
মঙ্গলবার দুপুরে কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এসময় তিনি আরো বলেন, সিটি কর্পোরেশনগুলোর যাদের প্রথম সভা হয়েছে তাদের নির্বাচন আগে হওয়ার কথা রয়েছে। যেহেতু খুলনা ও গাজীপুরের প্রথম সভা আগে হয়েছে সেহেতু এই দুই জায়গায় আগেই নির্বাচন হবে।

