একাত্তর বাংলাঃ খাগড়াছড়িতে অপহৃত বিএনপি নেতা চাইথুই মারমাকে উদ্ধারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে পৌরশহরের শাপলা চত্বরে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মানববন্ধনের আয়োজন করা হয়।
এসময় বক্তারা, চাইথুই মারমাকে অবিলম্বে উদ্ধারের জন্য প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান। গত ৪ঠা মার্চ রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের বিএনপির সহ-সভাপতি চাইথুই মারমাকে নিজবাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা।

