একাত্তর বাংলাঃ অঘোষিতভাবে বরিশাল নগরীর ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রম বন্ধ রেখেছেন সিটি করপোরেশনের কর্মীরা। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
গত ৬ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করার জেরে আন্দোলন করছেন তারা। দাবি আদায় না হওয়ায় পালন করছেন কর্মবিরতি। এ কারণে নগরীর বিভিন্ন স্থানে ময়লার স্তূপ জমে গেছে।
নগরবাসী এ সমস্যা সমাধানে দ্রুত সিটি করপোরেশনের হস্তক্ষেপ কামনা করেছেন। আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হলে তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।
গত ১৮ ফেব্রুয়ারি থেকে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে আন্দোলন করছেন সিটি করপোরেশনের কয়েকশ’ কর্মকর্তা-কর্মচারীরা।

