একাত্তর বাংলাঃ সুনামগঞ্জে শিশু ইয়াহিনের আঙ্গুল কেটে দেয়ার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে আলমকে বিশ্বম্ভরপুর উপজেলা থেকে গ্রেফতার করা হয়।
সকালে শিশু ইয়াহিনের বাবা শাহানূর মিয়া তাহিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অদুদ মিয়াসহ ২ জনকে আসামি করে মামলা করেন। তবে অদুদ মিয়া এখনো পলাতক রয়েছে।
শনিবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুরে মহালিয়া হাওরের ময়নাখালী বাঁধে খেলতে যায় শিশু ইয়াহিন।
এসময় ফসল নষ্ট হওয়ার অজুহাতে ফসল রক্ষা বাঁধ প্রকল্পের সভাপতি অদুদ মিয়া, ইয়াহিনকে ধরে মারধর করে ও তার হাতের আঙ্গুল কেটে দেয়।

