একাত্তর বাংলাঃ মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুণ্ণ রাখতে, আগামীতে স্বাধীনতাবিরোধীরা যেন দেশ পরিচালনার দায়িত্বে না আসতে পারে সেদিকে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বিকেলে শিল্পকলা একাডেমিতে শিল্পী শাহাবুদ্দিনের চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এসময় প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের অগ্রযাত্রাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।
এ সময় তিন বলেন, ‘৭৫ এর পর দেখেছি, আমি মুক্তিযুদ্ধ করেছি। এটা বলতে অনেকে দ্বিধা-বোধ করতেন। যে যুদ্ধ অপরাধীদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘অনেকে বাংলাদেশকে মেনে নেয়নি। পাকিস্তানের পাসপোর্ট নিয়ে পাকিস্তান চলে গেছেন। তাদেরকে ক্ষমতায় এনে বসানো হয়। সেখানে মুক্তিযুদ্ধ নিয়ে গর্ব করার অবস্থা ছিলনা।’

