একাত্তর বাংলাঃ মাদারীপুরে আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গতরাতে শিবচরের চরকামারকান্দি গ্রামে এ ঘটনা হয়।
পুলিশ জানায়, সোমবার ভোররাতে ওই গ্রামের কিনাই মাতবরের বসতঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।
এ সময় ঘর থেকে বাবা-মা বের হতে পারলেও শিশু কন্যা সাজেদা আটকা পড়ে। এতে আগুনে পুড়ে মৃত্যু হয় শিশুটির।
আগুন ছড়িয়ে পড়লে ঘরের পাশেই থাকা গবাদি পশুও মারা যায়। পরে স্থানীয়দের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ঠিক কি কারণে আগুনের সূত্রপাত হয় তা জানা যায়নি।

