একাত্তর বাংলাঃ ঝালকাঠিতে খাদ্যে বিষক্রিয়ায় নারী ও শিশুসহ ২৫ জন অসুস্থ পড়েছেন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বজনরা জানান, রোববার রাতে কুতুবনগর মাদ্রাসায় বার্ষিক মাহফিলে তবারক হিসেবে খিচুরি বিতরণ করা হয়।
এরপর বাড়িতে গিয়ে সোমবার সকালে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে ২৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। খাদ্যে বিষক্রিয়ার কারণেই তারা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক।
রোগীরা জানান তবারকের খিচুড়ি বাসায় আনলে খাবার খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়ি। অনেকবার বমি হয়।
ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম ফরহাদ বলেন, ‘রোগীদের প্রধান সমস্যা পেট খারাপ, বমি এবং পেটে ব্যথা। এ পর্যন্ত সব মিলিয়ে ২৫জন রোগী ভর্তি হয়েছে।’

