সুমন ভৌমিকঃ ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আল রাফি শাওনের লাশ ১১দির পর ময়না তদন্ত করার জন্য কবর থেকে তোলা হয়।
আজ ১৯.৩.২০১৮ সোমবার দুপুরে কবর থেকে লাশ উত্তোলন করার সময়ে ময়মনসিংহ জেলা প্রশাসনের নিবাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) ফুলবাড়িয়া শিউলি হরির উপস্থিতিতে শাওনের লাশ ফুলবাড়িয়া উপজেলার লক্ষিপুর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে উত্তালন করে পুলিশ।
এছাড়াও এ সময় মামলার তদন্তকারি কর্মকর্তা পলাশ কুমার রায়সহ মামলার বাদি এসআই মোস্তাফিজুর রহমান ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গত ২৫ ফেব্রুয়ারি রাতে সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক এম এ কুদ্দুসের ছেলে আশফাক আল রাফি শাওনকে ময়মনসিংহ শহরে দুবৃত্তরা গুলি করে । চিকিৎসাধীন অবস্থায় ৮ মার্চ তার মৃত্যু হয়।
পরদিন ৯ মার্চ ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়।
এ ঘটনায় ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত’র বলিষ্ঠ পদক্ষেপে ও সর্ব-স্তরের জনসাধারণের প্রতিবাদের মুখে পুলিশ বাদী হয়ে মামলা করতে বাধ্য হয়। যার মামলা নম্বর ৪৮ তারিখ ১৪।৩।১৮।
এর পর ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের উদ্দ্যেগে গত ১৫ মার্চ নগরীর কৃঞ্চচূড়া চত্বরে বিশাল সমাবেশে শাওন হত্যাকারীদের যে কোন কিছুর বিনিময়ে আইনের আওতায় নিয়ে আসার ঘোষনা দেন শান্ত।
পরবর্তীতে পুলিশ নিজে বাদী হয়ে শাওন হত্যাকান্ডের মামলা দায়ের করে এবং লাশ ময়না তদন্তের জন্য আদালতে আবেদন করলে বিজ্ঞ আদালত ময়না তদন্তের নির্দেশ দেয়।
সূত্রমতে, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আশফাক আল রাফী শাওন হত্যা মামলা দায়েরের পর আটক তিন জন আসামীর বিরুদ্ধে ইতিমধ্যে তিন দিনের রিমন্ডের আবেদন মঞ্জুর করেছে আদালত।
নিহত ছাত্রলীগ নেতা শাওন হত্যার বিচারের পথে একধাপ এগিয়ে গেল প্রতিবাদী বোন ফ্লোরার আকুতিতে । এ ঘটনায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। ঘটনাবহুল হত্যা মামলার বিচারের দিকে তাকিয়ে আছে নিহতের পরিবার ও শুভানুধ্যায়ীরা।

