ভোরের কন্ঠঃ আদালতে হাজিরা দিলেন ময়মনসিংহ জেলা বিএনপির সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। তবে এবারের হাজিরার প্রেক্ষাপটটি একটু ভিন্ন।
সদ্য কারামুক্ত হওয়ার পর প্রথম হাজিরাতে এক অন্য রকম ওয়াহাব আকন্দ।
বিগত ৯ ফ্রেব্রুয়ারী জুম্মার নামাযের পর বিক্ষোভ মিছিল থেকে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা তাকে নগরীর নতুন বাজার রেলগেট এলাকা থেকে সতীর্থ সমেত আটক করা হয়।
পরে শিক্ষানবীশ আইনজীবি উল্লেখ করে আদালতে জামিনের প্রার্থনা করেন ওয়াহাব আকন্দের বিজ্ঞ কৌশুলী। আদালতের জামিনের নির্দেশ দেওয়াতে তিনি কারাগার থেকে মুক্ত হয়ে ফিরে আসেন।
সূত্রমতে, ময়মনসিংহ জেলা বিএনপির সাধারন সম্পাদক, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা।
তিনি ১৯৯০ সালে রাজনীতির অগ্নিমুহূর্তে ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
বর্তমান অনেক বিএনপি, ছাত্র ও যুব নেতার রাজনৈতিক হাতেখড়ি তার হাত ধরে প্রবাস জীবনের বিলাসীতা, সুখসাছন্দ ফেলে প্রবাসে পরিবারের সদস্যদের রেখে দলের এক ক্রান্তি লগ্নে উনি এসে ময়মনসিংহে দলের হয়ে হাল ধরেছেন।
রাজনীতির একজন সজ্জন ব্যাক্তি হিসেবে সর্বমহলে প্রশংসিত।
আজ অসুস্থ শরীল নিয়ে ট্রেচারে ভর দিয়ে আদালতে হাজিরা দিয়েছেন।
এ সময় তার সাথে ছাত্রদল ও যুবদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিল।

