একাত্তর বাংলাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নশীল দেশের স্বীকৃতি ধরে রাখতে সব করবে সরকার। সোমবার সকালে মন্ত্রিসভার বৈঠকে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই ১৭ই মার্চ জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে প্রাথমিক স্বীকৃতি দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায় মন্ত্রিসভা।
এ সময় উন্নয়নের ক্ষেত্রে সবসময় তৃণমূলকে গুরুত্ব দেয়া হয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের অগ্রযাত্রাকে ধরে রাখতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
তিনি বলেন, বিএনপি জামায়াতের কারণে দেশ পিছিয়ে না থাকলে অনেক আগেই উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেতো বাংলাদেশ।

