আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে গতকাল শনিবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শহরের শহীদ মিনার সড়কে দুর্নীতি বিরোধী এক মানবন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপিস্থত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আক্তার সুমী, ওসি তদন্ত শেখ আউয়াল কবির, সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি আ. রশিদ মাষ্টার, সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. শফিকুল ইসলাম মিলন, ভান্ডারিয়া টাউন ক্লাবের সভাপতি ও সাংবাদিক মো. রিয়াজ মাহমুদ মিঠু, মানবাধিকার কমিশন এর ভান্ডারিয়া আঞ্চলিক শাখার সভাপতি ও সাংবাদিক ছগির হোসেন, সাংবাদিক মো. বাহাদুর হোসেন। মানববন্ধনে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ভান্ডারিয়ায় দুর্নীতি বিরোধী মানববন্ধন
Date:

