একাত্তর বাংলাঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকাল সাতটায় ধানমণ্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু-র প্রতিকৃতিতে প্রথমে ফুল দেন শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ দলীয় সভানেত্রীর পক্ষ থেকে ফুল দেন তিনি।
এসময় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
এরপরে দলের সর্বস্তরের নেতাকর্মীরা একে একে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দেন। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

