“দেশকে বেশি করে ভালবাসুন-বিদ্যাগঞ্জে মোহিত উর রহমান শান্ত”

Date:

সুমন ভৌমিকঃ অস্টধার বাজার তরুণ ব্যবসায়ীদের উদ্দ্যেগে ২য় বার্ষিক ফুটবল টূর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান মহোদয়ের সুযোগ্য সন্তান মোহিত উর রহমান শান্ত ।

ফাইনাল খেলার মঞ্চে জননেতাকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেয় স্থানীয় আওয়ামীলীগ নেতা-কর্মী এবং বহুমুখি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে প্রদান করা হয় শ্রদ্ধাঞ্জলি স্মারক । ফুলেল শুভেচ্ছা বন্যার সাথে আনন্দের কলরব যেন ঘিরে রেখেছিলো প্রিয় সূধীজনকে কাছে পেয়ে ।

আজ ২৪ ফেব্রুয়ারী শনিবার দুপুর ১ ঘটিকায় অষ্টধার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সবুজ মাঠে অনুষ্ঠিত হয়েছে চুড়ান্ত ফুটবল প্রতিযোগীতা ।

প্রধান অতিথি হিসেবে ধর্মমন্ত্রীর সুযোগ্য সন্তান দাবী করে বলেন, “মঞ্চে অনেকেই উপস্থিত আছেন, এখানে কেউ আওয়ামীলীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত আছেন তবে আমাদের দলমত নির্বিশেষে সবাই একটি জায়গায় ঐক্যবদ্ধ-আমরা দেশকে বড় বেশি ভালবাসি” । দল যার যার দেশ সবার । দেশকে সবাই বেশি করে ভালবাসুন ।

তিনি বলেন ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে । আগামীতে আবারও দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য তিনি সাবাইকে এক্যবদ্ধ থাকার আহবান জানান ।

সেই সময় তিনি দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে দলীয় নেতা-কর্মীদের বিভেদ ভুলে এক কাতারে দাড়ানোর উদাত্ত আহবান করেন ।দেশকে ভালবাসার অকুন্ঠ আহবানে তিনি বলেন শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতার মিছিলে যোগ দিন । নেত্রী উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ।

তিনি এ সময় বলেন, আমি ছোট বেলা এই মাঠে খেলে বড় হয়েছি । ‘ক্ষেপ খেলতে এসেছি দেড়শো টাকা পেয়েছি’ । শৈশবের স্মৃতিময়তার মুগ্ধচরণে নিজেকে বারংবার মেলে ধরেছেন নানার বাড়ি বর্ননায় ।

তিনি খেলাধূলায় নিজের অবস্থান সম্পর্কে বলেন ‘আমি একজন ফুটবল প্লেয়ার ছিলাম, আমি লীলাদেবী খেলেছি ময়মনসিংহ জিলা স্কুলের হয়ে, ইন্টার স্কুল খেলেছি জিলা স্কুল এর পক্ষে ।

উক্ত ফাইনাল খেলায় কাজাইকাটা ফুটবল একাদশ বনাম ত্রি-মোহিনী স্পোটিং ক্লাব রেল গেইটের মধ্যে এক শ্বাসরুদ্ধকর খেলা অনুষ্ঠিত হয় । উক্ত খেলায় ত্রি-মোহিনী স্পোটিং ক্লাব রেল গেইট ১-০ গোলের ব্যবধানের কাজাইকাটা ফুটবল একাদশ কে হারিয়ে বিজয় লাভ করে ।

পরে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে আকর্ষনীয় পুরস্কার বিতরণ করা হয় ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বাবুল চন্দ্র গোস্বামী প্রধান শিক্ষক অষ্ঠধার বহুমুখী উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব মো: শফিকুল ইসলাম বাবলূ সাবেক চেয়ারম্যান ১ নং অষ্ঠধার ইউপি, মো: বেলায়েত হোসেন হিরণ ইনচার্জ  জনতা জুট মিলস পিয়ারপুর জামালপুর, মো: হেলাল সাধারণ সম্পাদক ১ নং অষ্টধার ইউনিয়ন আওয়ামীলীগ।

এছাড়াও বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম, মোঃ আজাহার উদ্দিন, মোঃ আরিফ রব্বানী’সহ প্রমুখ ।

উক্ত ফুটবল টূর্ণামেন্টের উদ্ভোধক ছিলেন ৮ নং অষ্টধার ইউপি চেয়ারম্যান ও শেরপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী ।

অষ্টধার বাজার ফুটবল টূর্ণমেন্ট কমিটির সভাপতি ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ হাসিকুল ইসলাম সফলভাবে ফুটবল টূর্ণামেন্টটি পরিচালনা করেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান