একাত্তর বাংলাঃ অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল।
শনিবার সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। এসময় অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের বিষয়ে আটটি দাবি তুলে ধরা হয়।
এ সময় মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেন, এই আইনের কোন কার্যকারিতা নাই। আমরা এখনো বিশ্বাসযোগ্য ভাবে এই আইনের কার্যকর ভূমিকা দেখতে পারিনি। পক্ষান্তরে আমরা দেখতে পাই যারা নিজেদের জমিজমা ফেরত চাচ্ছে তারা হয়রানির শিকার হচ্ছে।
এছাড়া বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, ‘আমরা এই ধরনের আইন পরিপন্থী বিধিমালা প্রয়োগের প্রতিবাদ জানাচ্ছি।’

