একাত্তর বাংলাঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন ও সরকারকে দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। জাতীয় প্রেসক্লাবে ‘দ্যা ঢাকা ফোরাম’ আয়োজিত ‘অংশগ্রহণমূলক নির্বাচন ও বাংলাদেশের গণতন্ত্র’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন তারা।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য যে সমস্ত পদক্ষেপ নেয়া প্রয়োজন, সেই বিষয়ে কোনো গুরুত্বই দেয়া হয়নি। আমার নির্বাচন কমিশনারের সেই রকম কোনো তৎপরতা দেখতে পারছিনা।
অন্যদিকে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, ‘যেখানে জনগণের ভোটের অধিকার থাকে না। সেই খানে চাটুকারিতা থাকে। দুর্নীতি থাকে। স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি অর্থের মানেটা কি_? আমি মনে করি স্বাধীনতার বিপক্ষের শক্তি তারাই যারা গণতন্ত্রের বিরোধী।’
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ এই মুহূর্তে পর্যন্ত নির্বাচন কমিশনারের উপর বাংলাদেশের জনগণের কোন আস্থা নেই। আপনি দেখুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশাল জনসভা করে ভোট চাইছেন। আর অন্যদিকে বিরোধীদলের সদস্যরা ঘরের ভিতর রাজনৈতিক সভা করার অনুমতি পাচ্ছে না।’

