একাত্তর বাংলাঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় পর্যালোচনা করছে দুর্নীতি দমন কমিশনের আইন শাখা।
পর্যালোচনা শেষে তাদের সুপারিশ অনুযায়ী বেগম জিয়ার সাজা বাড়ানোর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
বুধবার সকালে দুদক কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
দুদক পছন্দমত ব্যক্তিদের আইনের আওতায় আনছে অন্যদের ছেড়ে দিচ্ছে হাইকোর্টের এমন অভিমতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের অভিযোগ সঠিক নয়।
দুদকের একার পক্ষে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয় বলেও জানান দুদক চেয়ারম্যান।

