একাত্তর বাংলাঃ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে হয়েছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।
পুলিশ জানায়, দুপুরে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে বাক-বিতাণ্ডা হয়। একপর্যায়ে শাহজালাল ও শাহ আমানত হলের সামনে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
এতে আহত হয় অন্তত ২ জন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।

