দুর্গাপুর,নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মধুয়াকোনা গ্রামের মৃত আব্দুল ছোবহানের পুত্র জালাল উদ্দিন (২৫) পাশের গ্রামে রাজমিন্ত্রীর কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ঠে মৃত্যু বরণ করেছেন।
পারিবারি সুত্রে জানাগেছে, রোববার দুপুরে পাশ্ববর্তি গ্রাম শাখাইয়ার আব্দুল ওহেদের বাড়ীতে রাজমিন্ত্রীর কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ঠ হলে, স্থানীয় লোকজন জালাল উদ্দিন কে দ্রুত দুর্গাপুর সরকারী হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।

