একাত্তর বাংলাঃ রাজবাড়ী থেকে একজনকে লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাজাপুর গ্রামের একটি বাঁশ বাগানে এক তরুণীর লাশ পড়ে থাকতে দেখে তাদের খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার কোরে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের শরীরে বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ণ রয়েছে এবং শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। তবে নিহতের পরিচয় জানা যায়নি।

