একাত্তর বাংলাঃ শেষ হলো ঢাকা প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডের খেলা। নিজেদের সবকটি ম্যাচে জয় নিয়ে শীর্ষে আছে মাশরাফির আবাহনী।
গেল ম্যাচে হারলেও তৃতীয় রাউন্ডের ম্যাচে প্রাইম ব্যাংককে হারিয়ে দুইয়ে উঠে এসেছে রূপগঞ্জ। তিন ম্যাচ শেষে তাদের পয়েন্ট চার। দীর্ঘদিন পর ডিপিএলে ফেরা অগ্রণী ব্যাংকের পয়েন্টও সমান চার। রাজ্জাকের দল আছে তিন নম্বরে।
এছাড়া শেখ জামাল, প্রাইম দোলেশ্বর ও ব্রাদার্স ইউনিয়নও জিতেছে দুটি করে ম্যাচে। সবগুলো দলের পয়েন্ট সমান হলেও নেট রান রেটে অবস্থান নির্ধারণ করা হয়েছে। এদিকে গেলবারের চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্স এবার অনেকটাই পিছিয়ে।
তিন ম্যাচের মাত্র একটিতে জিতে তাদের অবস্থান টেবিলের নয় নম্বরে। আসরে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি কলাবাগান ক্রীড়া চক্র

