একাত্তর বাংলাঃ ফেনীতে ছুরিকাঘাতে মোস্তফা নামে এক প্রবাসী নিহত হয়েছেন। গতরাতে (বুধবার) ছাগলনাইয়া উপজেলার পাঠানগড় এলাকায় এ ঘটনা হয়।
এলাকাবাসী জানায়, গতরাতে (বুধবার) পাঠানগড় এলাকার নুরুল হকের বাড়িতে গ্রিলের তালা ভেঙ্গে হানা দেয় একদল দুর্বৃত্ত। এ সময় তাদের বাধা দিলে নুরুল হকের মেয়ের জামাই মোস্তফাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। স্বজনদের অভিযোগ, শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যা করেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
ফেনী ছাগলনাইয়া থানার পরিদর্শক এম এম মোর্শেদ বলেন, ‘আমরা দু’পক্ষের বক্তব্য আমলে নিয়ে তদন্ত করছি। কয়েকজনকে নজরদারিতে রেখেছি। তদন্ত শেষে সব জানাবো।’

