একাত্তর বাংলাঃ রাজশাহীতে নেশা জাতীয় দ্রব্যের দোকানে অভিযান চালিয়ে ২৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে নগরীর সিটি হাট সংলগ্ন একটি দোকানে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও র্যাব। নিয়ম অমান্য করে মাদক বিক্রি করার অভিযোগে ম্যানেজার চন্দ্র শেখর বসারকে আটক করে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এছাড়া দোকানে থাকা ২৩ মাদকসেবীকে আটক করে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালত। এদিকে, আলাদা আরেকটি অভিযানে নওদাপাড়া আম চত্বর থেকে বিপুল পরিমাণ মাদকসহ ৮ ব্যবসায়ীকে আটক করা হয়।

