একাত্তর বাংলাঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের প্রত্যয়িত কপি বৃহস্পতিবার পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা।
বর্তমানে ৬৩২ পৃষ্ঠার রায়ের কপিটি প্রত্যয়িত শাখায় রয়েছে বলে জানিয়েছেন, বেগম জিয়ার আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া। তিনি জানান, বিচারক ডক্টর আখতারুজ্জামান বুধবার দুপুরে চূড়ান্ত রায়টি প্রত্যয়িত শাখায় জমা দিয়েছেন।
এদিকে,বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অভিযোগ করেছেন, বেগম জিয়াকে মানসিকভাবে দুর্বল করতেই রায়ের প্রত্যয়িত কপি দিতে গড়িমসি করা হচ্ছে।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা রায়ের কপি পায়নি। এটা সরকারের কৌশল। যতদিন পারে আমাদের নেত্রীকে কষ্ট দেয়া। আমাদের নেত্রীকে মনস্তাত্বিকভাবে কষ্ট দেয়া, দুর্বল করে ফেলা। কিন্তু আমাদের নেত্রী দুর্বল নয়।’

