একাত্তর বাংলাঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। চট্টগ্রামের সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্মরণসভায় একথা বলেন।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘জাতীয় স্বার্থে এই একটি বছর আমাদের বিভেদ ভুলে কাজ করতে হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে কিভাবে বিশ্বে বাংলাদেশে তার মর্যাদা ধরে রাখবে, সেই প্রতীক হবে নৌকা। কোনো ব্যক্তির প্রতীক নয়, এটা মনে রেখে সবাই কাজ করতে হবে।’

