একাত্তর বাংলাঃ বেগম জিয়াকে মানসিক ভাবে দুর্বল করতেই রায়ের প্রত্যায়িত কপি দিতে গড়িমসি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম জিয়ার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ।
বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অনশন কর্মসূচিতে তিনি এ কথা বলেন। রায়ের কপি পাওয়ার সঙ্গে সঙ্গে উচ্চ আদালতে বেগম জিয়ার জামিন আবেদন করা হবে বলেও জানান,ব্যারিস্টার মওদুদ আহমদ।
এ সময় মওদুদ আহমেদ আরোও বলেন, ‘এখন পর্যন্ত রায়ের কপি আমরা পায়নি। এটা সরকারের কৌশল। যতদিন পারে খালেদা জিয়াকে জেলে ঢুকিয়ে রাখা। কিন্তু তারা জানে না আমাদের নেত্রী দুর্বল হওয়ার নেত্রী নন।’

