একাত্তর বাংলাঃ ভালোবাসা। এ যেন হৃদয় দিয়ে হৃদি অনুভব, যাতনার আরেক নাম, আর রাগ অনুরাগের এক মিষ্টি অনুভূতি। গোপন গহীন সেই ভালোবাসা প্রকাশের দিন আজ। হৃদয়ের যত ব্যকুল কথা ডালপালা মেলে আজ ছড়িয়ে পড়বে বসন্ত হাওয়ায়। কে কাকে আগে ভালোবাসার কথা জানাবে অথবা প্রিয় মানুষটিকে আবারও আজ বিশেষভাবে বলবে ভালোবাসি। নগরীর পথে পথে এ যেন তারই আয়োজন।
ভালোবাসা সার্বজনীন। জীবনপথে নানা রুপে ধরা দেয় এই ভালোবাসা। এ যেন শুধু আমি তুমিতে বাঁধা সম্পর্কই নয়। বরং মা বাবা আত্মীয় বন্ধু এমনকি মানুষে মানুষে ভালোবাসারও দিন এটি।
এক নারী বললেন, ‘ভালোবাসা তো কেবল হাজ্যোন্ডের জন্যই নয়, ফ্রেন্ডদের জন্যও। তাই সকালটা আমরা ফ্রেন্ডদের সঙ্গে উপভোগ করি, রাতের সময়টা সময়টা ফ্যামিলির সঙ্গে উপভোগ করি।’
আরেক তরুণী জানান, ‘আজ যেমন ফ্রেন্ডদের সঙ্গে ঘুরতে এসেছি, সঙ্গে আমার আম্মুকেও নিয়ে এসেছি।’
এই ভালোবাসা নিয়ে যুগে যুগে রচিত হয়েছে অনেক গল্প কবিতা আর উপাখ্যান। যার সর্বজনীন কোনো সংজ্ঞা নির্দিষ্ট হয়নি আজও।

