ভোরের কন্ঠঃ নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজের ১৫ ঘণ্টা পর রিয়াজ নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক শামীম হোসেন জানায়, সোমবার রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে সেন্ট্রাল ফেরিঘাট থেকে ট্রলারে ওঠেন রিয়াজ।
এসময় অতিরিক্ত যাত্রীর চাপে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। মঙ্গলবার দুপুরে তার লাশ ভেসে উঠে। পরে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় তার লাশ উদ্ধার করা হয়।

