সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে প্রশ্ন ফাঁসের ঘটনায় ৭জনকে আটক করেছে পুলিশ। চিলড্রেন হোম পাবলিক স্কুলের ইংরেজী শিক্ষক শহিদুল ইসলাম নিরবকে ৮ ঘন্টা হাজতবাসের মুক্তি দিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার পৌরসভার রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশে লুৎফর রহমান এর ভাড়া বাসায় উত্তরপত্র লেখাকালে আটক করেছে বলে জানা যায়।
পুলিশ সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার আরামনগর রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন লুৎফর রহমানের ভাড়া বাসায় পরীক্ষা শুরুর পূর্বে সকাল ৯টার দিকে ৫ পরীক্ষার্থী এবং ২ শিক্ষক মিলে এসএসসি পরীক্ষার পদার্থ বিজ্ঞান বিষয়ের প্রশ্ন মোবাইল থেকে বের করে উত্তর পত্রে লিখছিল।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ ফিরোজ আল মামুন, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম খান, ওসি (তদন্ত) তাহেরুল ইসলাম অভিযান চালান।
এ সময় শিক্ষক ও পরীক্ষার্থীদের মোবাইল থেকে প্রশ্ন উত্তর পত্রে লেখাকালে তাদেরকে আটক করে থানায় আনা হয়। উপজেলার চিলড্রেন্স হোম পাবলিক স্কুলের শিক্ষক শহিদুল ইসলাম নিরব, শেরপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী ইন্সট্রাক্টর স্থানীয় বলারদিয়ার গ্রামের বাসিন্দা ফারুক আহম্মেদ, চিলড্রেন্স হোম পাবলিক স্কুলের এসএসসি পরীক্ষার্থী মূলবাড়ী গ্রামের মেহেনাজ তাবাসসুম, সামর্থবাড়ীর পরাগ ফারদিনা, আরামনগর বাজারের রুমানা আক্তার রিয়া ও মারজিয়া মুনতাহাকে আটক করে থানায় নিয়ে যায়।
তাদেরকে জিজ্ঞাসাবাদের পর চিলড্রেন্স হোম পাবলিক স্কুলের জাহিদ হাসানকে আটক করে পুলিশ। এ খবর পেয়ে দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন, উপজেলা নির্বাহী অফিসার, থানার অফিসার ইনচার্জকে নিয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়। পরে চিলড্রেন্স হোম পাবলিক স্কুলের ৫ পরীক্ষার্থীকে বহিস্কার করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। ওই পাচ পরীক্ষার্থীকে গাজীপুরের কোনাবাড়ীর কিশোর উন্নয়ন কেন্দ্রে না পাঠিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সরিষাবাড়ী উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমীন এর জিম্মায় শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে দেয়া হয়ছে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম খান বলেন, প্রশ্ন ফাসের ঘটনায় শিক্ষক শহিদুল ইসলাম নিরবকে ছেড়ে দেয়া হয়েছে।
পাঁচ পরীক্ষার্থীকে গাজীপুরের কোনাবাড়ীর কিশোর উন্নয়ন কেন্দ্রে না পাঠিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সরিষাবাড়ী উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমীন এর জিম্মায় শিক্ষার্থীদের অভিবাভকদের কাছে দেয়া হয়ছে। অপর আটককৃত শেরপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী ইন্সট্রাক্টর ফারুক আহম্মেদের বিরুদ্ধে মামলা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, এসএসসি’র পাঁচ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। আরামনগর বাজার এলাকার ভাড়াটিয়া লুৎফর রহমানের একটি কক্ষে উত্তরপত্র লিখা অবস্থায় কাগজপত্র, মোবাইলে বিগত পরিক্ষার প্রশ্নপত্রসহ ৩টি মোবাইল জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, সরিষাবাড়ী উপজেলা সমাজসেবা অফিসারের জিম্মায় শিক্ষার্থীদের অভিবাভকদের নিকট দেয়া হয়েছে।

