একাত্তর বাংলাঃ যুক্তরাষ্ট্রের গ্যান ক্যানইয়ন এলাকায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো অন্তত চার জন।
হতাহতদের সবাই ব্রিটিশ নাগরিক বলে জানা গেছে। মার্কিন কর্মকর্তারা জানান, স্থানীয় সময় রোববার গ্যান ক্যানইয়নের পাহাড়ি অঞ্চলের দুর্গম এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে এ হতাহতের ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে নাভাদা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থাও আশঙ্কাজনক। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এরইমধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

