একাত্তর বাংলাঃ দ্বৈত ভোটারদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে যারা দ্বৈত ভোটার হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবেন, তাদের বিরুদ্ধেও ফৌজদারি মামলা করার হুঁশিয়ারি দিয়েছে ইসি।
রোববার একটি চিঠি ইস্যুর মাধ্যমে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এ নির্দেশনা পাঠানো হয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকারও নির্দেশ দেয় নির্বাচন কমিশন। মিথ্যা তথ্য দিয়ে দ্বিতীয়বার ভোটার হয়েছেন, এরইমধ্যে এমন বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে।
গত ৩১শে জানুয়ারি প্রকাশ করা হয় চূড়ান্ত ভোটার তালিকা। ভোটার তালিকায় দেখানো হয়, দেশে দ্বৈত ভোটারের সংখ্যা ২ লাখ ৪ হাজার ৮৩১ জন। এরইমধ্যে তাদের ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।

