আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি:: ঝালকাঠির রাজাপুরের দীর্গ চার দশক ধরে মানুষ গড়ার নিখুত কারিগর শ্রদ্ধাভাজন শিক্ষক আব্দুল মান্নান উকিল স্যারের ৮০ বছরে পদার্পণ উপলক্ষে সাবেক-বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের হৃদয় নিংড়ানো সম্মান ও সংবর্ধনা প্রদান করেছে। রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ( সাবেক রাজাপুর হাই স্কুল) প্রঙ্গনে দেয়া ব্যতিক্রমী এ সংবর্ধনা অনুষ্ঠানে এই শিক্ষকের হাতে গড়া উপজেলার বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত ও স্বনামধন্য সাবেক ছাত্ররা অংশ গ্রহন করায় আনন্দঘন ও আন্তরিক পরিবেশে সৃষ্ঠি হয়েছে। একজন গুনী শিক্ষক হিসাবে প্রবীন শিক্ষানুরাগী আব্দুল মান্নান উকিল কোন রাজনৈতিক পরিচয় নেই, কোন দিন ছিলনা স্কুলের প্রধান শিক্ষক হওয়ার উচ্চাকাঙ্খা। এমন কি শিক্ষক কোঠায় গভনিং বডির সদস্য হতে চাওয়া ও শিক্ষাকে ব্যবহার করে আর্থিক স্বচ্ছলতা বা কোন রুপ ভোগ-বিলাশের চাহিদা।
১৯৬১ সালে তিনি ৩০০ নম্বরের ইংরেজি সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বি এ ডিগ্রী অর্জন করেন। এরপর নিজেকে নিংড়ে দিয়ে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ( সাবেক রাজাপুর হাই স্কুল) একটানা ৪১ বছর শিক্ষক জীবন পার করেন।
দীর্ঘ সময়ে একজন আদর্শ শিক্ষাক আব্দুল মান্নান উকিল শিক্ষার্থীদের অধ্যয়ন, পরিপূর্ণ পাঠদান, সততা ও নিয়মানুবর্তিতার অনুশীলন করে গেছেন। নির্মোহ একটা সাদামাটা জীবন যাপনকারী এ শিক্ষকের জীবনে কোন কিছুরই চাহিদা ছিল না, ছিলোনা অন্য কোন পদ-পদবীর লালশা। যার কারনে আর্থিক অভাব-অনটন আর দারিদ্র ছিল তাঁর নিত্য সঙ্গী।
অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বৃতিচারণমূলক বক্তব্য রাখেন, ড. শামীম রেজা, সাবেক প্রধান শিক্ষক হেমায়েত উদ্দিন খাঁন, শিক্ষক নিরোধ চন্দ্র হালদার, মুহম্মদ মুহসিন, শিক্ষক গোফরান তালুকদার, সাবেক অধ্যক্ষ শাহ-জাহান মোল্লা, পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: হারুনর রশীদ, সাবেক অধ্যাপক মাকসুদুর রহমান, বরিশাল শেবাচিম অধ্যাপক ডা. সমেরেন্দ্র সরকার (মানিক), সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু, এ্যাড. খায়রুল আলম সরফরাজ, এ্যাড. সজ্ঞীব কুমার বিশ্বাস ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:জাহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের আয়োজকরা জানায়, একজন শিক্ষক আজকের সমাজের জন্য অমুল্য সম্পদ তা তাঁর গুনমুগ্ধ শিক্ষার্থীরা অনুভব করে তাঁর এই শেষ জীবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে এই ভিন্নধর্মী করেন। এই অনুষ্ঠানে গুনমুগ্ধ শিক্ষার্থীরা মান্নান উকিল স্যারের হতে সম্মাননা ক্রেস্ট, মানপত্র এবং আর্থিক অনুদান তুলে দেন।
অনুষ্ঠানের আয়োজকরা হলেন,বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের চেয়ারম্যান মুহম্মদ মুহসিন,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব কম্পারেটিভ লিটারেচার ও কালচারের পরিচালক ড.শামীম রেজা ও ব্যবসায়ী সৈয়দ সগির উদ্দিন আহম্মদ।

