একাত্তর বাংলাঃ হজ যাত্রীদের বিমানভাড়া সহনীয় পর্যায়ে রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটতে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।
এসময় বলা হয়, স্বাভাবিক সময়ের চেয়ে প্রতিবছর হজ মৌসুমে অতিরিক্ত আড়াই গুণ বিমান ভাড়া গুণতে হয় বাংলাদেশি হজ যাত্রীদের। যাত্রী আনা-নেয়ায় শুধুমাত্র দুটি দেশের এয়ারলাইন্স যুক্ত থাকায় অতিরিক্ত ভাড়া নেয়া হয় বলে দাবি করে সংগঠনটি।
এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স ছাড়াও মধ্যপ্রাচ্য ভিত্তিক এয়ারলাইন্সগুলোকেও হজ যাত্রী আনা-নেয়ায় যুক্ত করার দাবি জানানো হয়।

