একাত্তর বাংলাঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মিথ্যা মামলায় ও জাল নথিতে বেগম জিয়াকে সাজা দেয়া হয়েছে। ২০ দলীয় জোট এ রায়ের তীব্র নিন্দা জানাচ্ছে।
রোববার বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জোটের শীর্ষ নেতাদের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন।
এছাড়া বিএনপি’র আগামী কর্মসূচিগুলোতে শরীক দলগুলো সক্রিয়ভাবে অংশ নেয়ার বিষয়ে একমত হয়েছে বলেও জানান মির্জা ফখরুল।

