‘চীনা কোম্পানী অংশীদার হওয়ার খবরে চাঙ্গা পুঁজিবাজার’

Date:

একাত্তর বাংলাঃ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চীনের দুটি স্টক এক্সচেঞ্জের অংশীদার হওয়ার খবরে চাঙ্গা হয়ে উঠেছে পুঁজিবাজার। বাংলাদেশ ব্যাংক ঘোষিত মুদ্রানীতির ফলে কয়েক দিন মন্দার পর রোববার সপ্তাহের প্রথম দিন দুই বাজারেই মূল্যসূচক বেড়েছে পাল্লা দিয়ে, বেড়েছে লেনদেনও।

প্রধান বাজার ডিএসইতে সূচক বেড়েছে ১২৮ পয়েন্ট বা ২ দশমিক ১৫ শতাংশ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪০০ পয়েন্টের মতো।

বাজার আরও ভালোর দিকে যাবে এমটাই আশা ডিএসই পরিচালকদের। তারা বলছেন, বাংলাদেশের পুঁজিবাজার আন্তর্জাতিক মানের একটি শক্তিশালী বাজারে পরিণত হবে এমন আভাসই বিনিয়োগকারীদের বাজারমুখি করে তুলেছে।

তিন মাস আগে কৌশলগত অংশীদার পেতে ডিএসই দরপত্র আহ্বান করলে, তাতে সাড়া দেয় চীনের স্টক এক্সচেঞ্জ সাংহাই ও শেনজেনের যৌথ কনসোর্টিয়াম। ২২ টাকা দরে ঢাকা স্টক এক্সচেঞ্জের ২৫ ভাগ শেয়ার কেনার প্রস্তাব দিয়েছে তারা। পাশাপাশি, কারিগরি উন্নয়নে আরো ৩শ কোটি টাকা বিনিয়োগে আগ্রহী চীনারা। একই উদ্দেশ্যে আবেদন করে ভারতের এনএসই, যুক্তরাষ্ট্রের নাসডাক ও তুরস্ক স্টক এক্সচেঞ্জ। কিন্তু কম দাম প্রস্তাব করায় তাতে সাড়া দেয়নি ডিএসই।

শনিবার এ বিষয়ে প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশনসহ আরও কয়েকটি গণমাধ্যম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান